সংগ্রাম করে সফল মেয়ে, কাঁদলেন বাঁধনের বাবা

news-image

বিনোদন প্রতিবেদক : মহাখালীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার প্রিমিয়ার শো ছিল গতকাল বুধবার (১০ নভেম্বর)। ছবি শেষ হতেই প্রেক্ষাগৃহে আলো জ্বলে ওঠে। ততক্ষণে বাঁধনকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দেয় তার ১০ বছরের মেয়ে সায়রা। পাশে আপ্লুত বাঁধনের বাবাও। পর্দায় সায়রা তার মাকে দেখেছেন ঠিকই, কিন্তু অনুভব করেছেন রেহানার দ্বন্দ্ব ও সংগ্রাম।

সিনেমায় সায়রার বয়সের একটি মেয়ে চরিত্র আছে। তার কষ্টকে হয়তো নিজের কষ্টের সঙ্গে মিলিয়ে ফেলেছে ছোট্ট সায়রা। সায়রার সঙ্গে কথা বলতে চাইলে বাঁধন মানা করেন। তাই সায়রার মনের অবস্থা জানা যায়নি তখন।

বিশেষ এ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বাঁধনের বাবা আমিনুল হক। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘আমার মেয়ে যে এত ভালো অভিনয় করতে পারে আমি তা জানতাম না, আমাদের পরিবার কখনো চাইতো না বাঁধন মিডিয়ায় কাজ করুক। সবাই বলতো মেয়ে মানুষ এইগুলো করবে কেন? সে ডাক্তার হচ্ছে তা করুক। কিন্তু আমি চাই তা যে বাঁধনে যা ভালোভাবে করতে পারবে তাই করুক। আজ মনে হচ্ছে আমি সফল মেয়ে কাজ দেখে। সে তার কাজটা ঠিকমতো করছে। আজ কে খুব ভালো লাগছে।’

তিনি আরও বলেন, ‘সিনেমা দেখে আমার কাছে মনে হয়েছে যে আমার মেয়ে বাঁধন আর নাতনির সংগ্রাম দেখছি। এই রকমের একটা সময় পার করতে হয়েছে তাদের। আমার মেয়েটার জন্য দোয়া করবেন সবাই। দেশে জন্য আরও ভালো কিছু করতে পারে যেন বাঁধন।’

কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার প্রিমিয়ার হয়েছিল রেহানা মরিয়ম নূর সিনেমার। দেশের মানুষ সিনেমাটি দেখবেন ১২ নভেম্বর।

প্রিমিয়ার শোতে আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিকসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক এবং সিনেমাটির কলাকুশলীরা।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার