ষোলো বছরের অপেক্ষা অবসান অস্ট্রেলিয়ার

news-image

অনলাইন ডেস্ক : ডেনমার্ককে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল অস্ট্রেলিয়া।

আল জানোব স্টেডিয়ামে বুধবার ‘ডি’ গ্রুপের ম্যাচটি ১-০ ব্যবধানে জিতে নেয় অস্ট্রেলিয়া। দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন ম্যাথু লেকি।

এই জয়ের সুবাদে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলোতে পা রাখল অস্ট্রেলিয়া। তাদের সমান ৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। এদিন একই সময়ে অনুষ্ঠিত গ্রুপে নিজেদের শেষ ম্যাচে যারা তিউনিসিয়ার বিপক্ষে হেরে গেছে ১-০ ব্যবধানে।

এর আগে একবারই নকআউট পর্বে খেলেছিল অস্ট্রেলিয়া। ২০০৬ আসরে শেষ ষোলোয় খেলা তাদের সেরা সাফল্য। অন্যদিকে ডেনমার্ক ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান