ষাঁড়ের গুঁতোয় আহত বদি

news-image

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদি লড়াইরত দুরন্ত ষাঁড়ের পায়ে পিষ্ট হয়েছেন। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। আজ রোববার বিকেলে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের পাশে সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাবেদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় দুই যুবক রোববার ষাঁড়ের লড়াই আয়োজন করেন। সেখানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন বদি। এ সময় তিনি লাল রঙের টি-শার্ট পরিহিত ছিলেন। লড়াইয়ের একপর্যায়ে একটি উন্মত্ত ষাঁড় তার দিকে ছুটে আসে এবং গুঁতো দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়।

এরপর তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। বর্তমানে তিনি টেকনাফে নিজ বাড়িতে অবস্থান করছেন।

আবদুর রহমান বদি উখিয়া-টেকনাফ আসনের সাবেক দুইবারের সরকার দলীয় সংসদ সদস্য। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি। তবে তার স্ত্রী শাহীন আকতার দলের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। নিজে সংসদ সদস্য না হলেও গত চার বছর তিনি পুরোপুরি মাঠে ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান