শ্রীলংকার গুরুত্বপূর্ণ জুটি ভাঙলেন রউফ

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও পাকিস্তান। যেখানে প্রথমে ব্যাট করতে নামা লংকানদের ষষ্ঠ উইকেটের পতন ঘটালেন হারিস রউফ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১২০ রান করেছে শ্রীলংকা।

প্রথম ওভারেই উইকেট তুলে নেন নাসিম শাহ। ওভারের তৃতীয় বলে কুসল মেন্ডিসকে বোল্ড করেন এই পাকিস্তানি গতি তারকা। এরপর লংকান শিবিরে জোড়া আঘাত করেন হারিস রউফ। ওপেনার পাথুম নিসাঙ্কাকে ৮ রানে ফেরানোর পর দানুশকা গুনাথিলাকাকে বোল্ড করেন এই ডানহাতি।

পাওয়ার প্লের পর স্পিন আক্রমণ আনেন বাবর আজম। সফলতাও পায় পাকিস্তান। ভালো খেলতে থাকা ধনাঞ্জয়া ডি সিলভা ইফতিখার আহমেদের বলে তাকেই ক্যাচ দেন। ২১ বলে ৪টি চারে ২৮ করেন ধনাঞ্জয়া। এরপর আরেক স্পিনার শাদাব খান বোল্ড করেন শ্রীলংকান অধিনায়ক দাসুন শানাকাকে।

ষষ্ঠ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় শ্রীলংকা। ভানুকা রাজাপাকসে ও হাসারাঙ্গা ডি সিলভা ৩৬ বলে ৫৮ রানের পার্টনারশিপ গড়েন। অবশেষে এই জুটি ভাঙেন রউফ। হাসারাঙ্গাকে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ বানান তিনি। এই ব্যাটার ২১ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৩৬ করেন।

আজ রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়ছে দুদল। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

এ ম্যাচে পাকিস্তান একাদশে ফিরলেন নাসিম শাহ ও শাদাব খান। বাদ পড়েছেন হাসান আলী, উসমান কাদির। তবে শ্রীলংকা একাদশ অপরিবর্তিত রয়েছে।

এ নিয়ে চতুর্থবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি শ্রীলংকা ও পাকিস্তান। যেখানে এর আগে পাঁচবার আসরটির শিরোপা জিতেছে লংকানরা। আর পাকিস্তান জিতেছে দুবার। বাদ পড়া ভারত রেকর্ড ৭বার চ্যাম্পিয়ন হয়েছে।

শ্রীলংকা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), দানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, প্রমোদ মাদুশান, মহেশ থিকশানা, দিলশান মদুশঙ্কা।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, আসিফ আলী, হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান