শ্রীলংকার কাছে হেরে যা বললেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : টানা দুই হারে এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হলো বাংলাদেশের।এশিয়া কাপ ২০২২ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২ উইকেটে জিতেছে শ্রীলংকা।ফলে এশিয়া কাপ থেকে ছিটকে পড়ল বাংলাদেশ।

প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। সে ম্যাচে বাজে ব্যাটিং করলেও শারজায় প্রবাসী বাংলাদেশি সমর্থকদের অকুণ্ঠ সমর্থন পেয়েছে বাংলাদেশ দল। আজ দুবাইয়েও গ্যালারি মাতিয়ে রেখেছিলেন বাংলাদেশের সমর্থকেরা।

কিন্তু এশিয়া কাপ থেকে বাংলাদেশ বিদায় নেওয়ায় সমর্থকদের প্রত্যাশা অবশ্যই মেটেনি। সে জন্য খারাপ লাগার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ বিষয়ে তিনি বলেন, যেখানেই যাই না কেন, আমরা এমন সমর্থনই পাই। সমর্থকদের জন্য আমাদের খারাপ লাগে। আমাদের উত্থান-পতনের মাঝেও তারা আমাদের সমর্থন দিয়ে যায়। আশা করি তারা আমাদের এভাবে সমর্থন দেওয়া অব্যাহত রাখবেন এবং আমরা যেন এই সমর্থনের প্রাপ্যটা ফিরিয়ে দিতে পারি।

আজ হারের কারণ হিসেবে সাকিব বলেছেন, ডেথ (ওভারের) বোলিংয়ে আমরা উন্নতির চেষ্টা করছি। কিন্তু আমরা সেটা এখনো পারিনি। এ জন্যই ম্যাচটা হেরেছি। শেষ দুই ওভারে ওদের ১৭-১৮ রান (২৫ রান) দরকার ছিল, ৮ উইকেট (৭ উইকেট) পড়ে গিয়েছিল। কিন্তু তারা জিতেছে ৫ বল (৪ বল) হাতে রেখে। এটাই প্রমাণ করে আমরা ডেথ ওভারে ভালো বোলিং করতে পারিনি। শুরুতে ও মাঝের ওভারগুলোয় আমরা ভালো করেছি।

বাঁচামরার এ লড়াইয়ে একবার ম্যাচ হেলে পড়ছিল বাংলাদেশের দিকে, একবার শ্রীলংকার দিকে। টানটান উত্তেজনার এই ম্যাচে শেষ ওভার পর্যন্ত লড়াই হলো। যাতে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। শ্রীলংকার কাছে ২ উইকেটে হেরে এশিয়া কাপ থেকে বিদায় হয়ে গেছে টাইগারদের।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান