শ্রীলংকাকে ১৬৪ রানের লক্ষ্য দিয়েছে নামিবিয়া

news-image

ক্রীড়া ডেস্ক : শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল নামিবিয়া। সেই চাপ ভালোভাবেই সামলে উঠেছেন ব্যাটাররা। প্রথমে লংকান বোলারদের তোপ সামলাতে না পারলেও শেষে সেটাই ভালোই খেলেছেন ইরাসমাসরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকাকে ১৬৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে তারা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নামিবিয়া নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান করেছে। জেন ফ্রাইলিংক দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া স্মিত খেলেন ১৬ বলে ৩১ রানের ঝড়ো একটা ইনিংস।

শ্রীলংকার হয়ে প্রমোদ মাধুশান সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন। এছাড়া থিকশানা, চামিরা, হাসারাঙ্গা ও করুণারত্নে নেন একটি করে উইকেট।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের প্রথম ওভারে তারা ৫ রান সংগ্রহ করতে পারে নামিবিয়া। দ্বিতীয় ওভরেই তাদের দুর্গে আঘাত হানেন দুসমন্ত চামিরা। গুড লেংথে করা শর্ট ডেলিভারিটিটি লেগে খেলতে চেয়েছিলেন ভেন লিংগেন। কিন্তু এজ হয়ে তা প্রমোদ মাধুশানের হাতে ধরা দিয়েছে। ৬ রানেই প্রথম উইকেট হারিয়ে বসে নামিবিয়া।

তৃতীয় ওভারে শেষ বলে ফের উইকেট শিকার করেন প্রমোদ। ডেলিভারিটি ছিল গুড লেংথের। ব্যাটার ডিভান লা কুক বলটিকে ডিফেন্স করতে গিয়ে ব্যাটের উপরের কানায় লাগিয়ে দেন। বল উঠে যায় উপরে এবং দাসুন শানাকা ক্যাচটি তালুবন্দী করে নেন। ১৬ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট।

তৃতীয় উইকেট জুটিতে নিকোল লফটি ইটন ও বার্ড হাত খুলে খেলতে থাকেন। তবে তাদের জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। পঞ্চম ওভারর শেষ বলের আগের ডেলিভারিটি আউটসাইড অফ দিয়ে স্লোয়ার কাটার দিয়েছিলেন করুণারত্নে। যা ব্যাটে কোনায় লেগে হাওয়ায় ভাসতে ভাসতে উইকেটক্ষকের হাতে ধরা দেয়।

তবে শুরুর চাপ ভালোই সামলে উঠেন মিডল-অর্ডার ও লোয়ার-অর্ডার ব্যাটাররা। তাতে ১৬৩ রানের পুঁজি পায় নামিবিয়া। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে শ্রীলংকার চাই ১৬৪ রান।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান