শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিদায়

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকা ৪ উইকেটে হারিয়েছে। এ জয়ে আসরটির সেমিফাইনাল নিশ্চিত করেছে জস বাটলারের দল। তবে ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল স্বাগতিক অস্ট্রেলিয়া।

আজ শনিবার গ্রুপ ওয়ানের নিজেদের শেষ ম্যাচে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি মাঠে গড়ায়। যেখানে প্রথমে ব্যাট করা লংকানরা পাথুম নিসাঙ্কার হাফসেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করেছে। জবাবে তিন টপঅর্ডার ব্যাটারের দৃঢ়তায় ৬ উইকেট হারিয়ে ও ২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।

১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দারুণ শুরু পায়। উদ্বোধনী জুটিতে ৭.২ ওভারে ৭৫ রান তোলে দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস। এই জুটি ভেঙে ছন্দপতন ঘটান ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনি ২৩ বলে ২৮ রান করা বাটলারকে ফেরান। হেলস অবশ্য এরপর দ্রুতই ফিরে যান। তাকেও ফেরান হাসারাঙ্গা। হেলস ৩০ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৪৭ করেন।

এরপর বোলারদের দাপটে ঘুরে দাঁড়ায় শ্রীলংকা। যার ফলশ্রুতিতে হ্যারি ব্রুক, লিয়াম লিভিয়স্টোন, মঈন আলী ও স্যাম কারান দুই অঙ্কের ঘরে যাওয়ার আগেই সাঁঝঘরে ফিরে যান। কিন্তু একপ্রান্তে অবিচল থাকেন বেন স্টোকস। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই এই ব্যাটার দলকে জেতান। ৩৬ বলে ২টি চারে ৪২ রানের কার্যকরী ইনিংস খেলে জয়ের উৎসব করেন তিনি।

লংকান বোলারদের মধ্যে ২টি করে উইকেট পান লাহিরু কুমারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ধনাঞ্জয়া ডি সিলভা।

টস জিতে এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে শ্রীলংকার শুরুটা হয় দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে ৪ ওভারে ৩৯ রান তোলেন দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। অবশেষে মেন্ডিসকে ১৮ রানে বিদায় করে জুটি ভাঙেন ক্রিস ওকস।

তবে লংকানদের হয়ে লড়াইটা একাই করে যান নিসাঙ্কা। ১৬তম ওভারে আদিল রশিদের বলে আউট হওয়ার আগে এই ব্যাটার ৪৫ বলে ৬৭ রানের ইনিংস খেলেনে। তিনি ২টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়েছেন। এছাড়া ২২ রান করেন ভানুকা রাজাপাকসে। তবে দলের বাকিদের আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে না পারলেও ইনিংস বড় করতে পারেনি শ্রীলংকা।

ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান পেসার মার্ক উড।

বিশ্বকাপ থেকে শ্রীলংকা আগেই বিদায় নিয়েছে। তবে এ ম্যাচে লংকানদের জয় আশা করে ছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। কিন্তু শেষ পর্যন্ত বিদায় নেওয়ায় ঘরের মাঠে দর্শক হয়েই থাকতে হবে অ্যারন ফিঞ্চদের। গ্রুপের প্রথম দল হিসেবে শেষ চারে আগেই জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। কিউইরা ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে গ্রুপ সেরাও হয়েছে। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ ইংল্যান্ড।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার