শ্রমিকলীগ নেতা অপু হত্যাকাণ্ড : দুই শিক্ষকসহ গ্রেপ্তার ৬

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকায় পূর্ব শত্রুতার জেরে অপু ইসলাম (৩৫) নামে শ্রমিক লীগ নেতাকে পিটিয়ে ও ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে মামলা হয়েছে।

শনিবার (১০ জুন) দিবাগত রাতে নিহত অপুর ভাই খোরশেদ বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১৯। মামলার পর অপু হত্যায় জড়িত সন্দেহে স্থানীয় সাতারকুল স্কুলের দুই শিক্ষক ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিন শিক্ষার্থীসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, অপু সাতারকুল এলাকার বাসিন্দা। তিনি ৪১ নং ওয়ার্ড শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

তিনি আরও বলেন, শুক্রবার রাত ৯টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে মামলা হয়েছে। ওই মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিহত অপুর খালাতো ভাই দিপু হাসান বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে অপু রাস্তা দিয়ে যাওয়ার সময় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটি হয়। বৃষ্টির কারণে রাস্তার ডান পাশে পানি জমে ছিল। কে কোন পাশ দিয়ে যাবে সেটা নিয়ে তাদের সঙ্গে বাদানুবাদ হয় অপুর।

পরে শিক্ষার্থীরা তাকে ধরে তাদের ভাড়া বাসার সাততলার ছাদে নিয়ে যায়। সেখানে তাকে ব্যাপক মারধর করে তারা। একপর্যায়ে ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে তাকে নিচে ফেলে দেয় (লিফট এখনো যুক্ত করা হয়নি)। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অপুকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান