‘শ্রমিকদের বেতন-বোনাস প্রাপ্তির বিষয়ে সরকারের নজরদারি আছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতরের আগেই শ্রমিকরা বোনাস ও চলতি মাসের অন্তত ১৫ দিনের বেতনসহ বাড়ি যেতে পারবেন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী।

রোববার (১৭ এপ্রিল) বিকেলে শ্রমিকদের ঈদের বেতন-বোনাস প্রাপ্তির বিষয়ে জাগো নিউজকে এ কথা জানান তিনি।

সচিব বলেন, আমরা বলেছি যে চলতি মাসের অন্তত ১৫ দিনের বেতন দেওয়ার জন্য। এটা সবাই কম্প্লায়েন্স করবে। আমাদের ইন্সপেক্টরসহ সব জায়গায় কড়া নজরদারি রেখেছি, এটা নিয়েই আমরা এখন ব্যস্ত। কিন্তু শ্রমিকরা অনেকেই পুরোটা চাচ্ছেন, এটা ঠিক নয়। কারণ আমরা তো একটা সিদ্ধান্ত নিয়েছি। যেটি নির্দেশনা দেওয়া হয়েছে সেটি বাস্তবায়ন হবে।

নির্দেশনার পরও বেতন ও বোনাস নিয়ে শ্রমিক-মালিক সমস্যা নজরে আসে এ বিষয়ে জানতে চাইলে এহছানে এলাহী বলেন, না এগুলো মিথ্যা কথা। দু-একটি কোম্পানি একটু সমস্যায় পড়ে। তারা একটু দেরি করে দেন। আমি তো নতুন এসেছি তবুও আমি খবর নিয়েছি। তারা (শ্রমিকরা) আরও দাবি দাওয়া করছে আলাদা বকেয়ার জন্য, সেগুলো তো অন্য জিনিস।

এর আগে গত ১১ এপ্রিল এক সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, তৈরি পোশাকসহ সব খাতের শ্রমিকদের ঈদুল ফিতরের ছুটির আগেই বোনাস ও চলতি এপ্রিল মাসের অন্তত ১৫ দিনের বেতন পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়। শ্রমিকরা যেন ঈদের ছুটিতে ভালোভাবে ঈদে যাতায়াত করতে পারেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান