শ্রদ্ধার মুঠোফোন থেকে প্রেমিকের ঘনিষ্ঠ ছবি ফাঁস

news-image

অনলাইন ডেস্ক :অনেকদিন ধরেই গুঞ্জন চিত্রনাট্যকার রাহুল মোদীর সঙ্গে প্রেম করছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এর কারণও স্পষ্ট। প্রায় সময়ই বিভিন্ন জায়গায় আলাদা করে সময় কাটাতে দেখা গেছে শ্রদ্ধা-রাহুলকে। কখনো একসঙ্গে বিয়ের অনুষ্ঠানে গেছেন, আবারও নেচেছেন এক মঞ্চে। এছাড়া কয়েকদিন আগেই একই ফ্লাইটে পাশাপাশি দেখা গেছে তাদের। এরপরও প্রেমের গুঞ্জন নিয়ে মুখে কুলুপ এঁটে আছেন অভিনেত্রী।

এর মধ্যে ছবিশিকারিদের ক্যামেরায় বন্দী হয়েছে শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদীর ঘনিষ্ঠ ছবি। রবিবার সন্ধ্যায় কোনো একটি জায়গা থেকে বের হয়ে গাড়িতে উঠছিলেন শ্রদ্ধা। হাতে মুঠোফোন। হাতের চাপে সেটি চালু হতেই দেখা গেল ওয়ালপেপারে কাপল পিক! ছবিতে স্পষ্টতই দেখা যাচ্ছে, তার সেই চর্চিত প্রেমিক রাহুলের সঙ্গেই ঘনিষ্ঠ অবস্থায় শ্রদ্ধা কাপুর। এমন দৃশ্য ফাঁস হতেই যেন শোরগোল তাদের অনুরাগীদের মনে।

এর আগে, গত বছর থেকেই চিত্রনাট্যকার রাহুলের সঙ্গে শ্রদ্ধার সম্পর্কের গুঞ্জন শুরু হয়। একাধিক পার্টিতেও দেখা মিলেছে তাদের। তবে প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই। বলতে গেলে, ডুবে ডুবেই জল খাচ্ছে এ তারকা জুটি! এদিকে ভক্ত অনুরাগীরাও অপেক্ষায় রয়েছেন তাদের প্রেমের ঘোষণার। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার