কুমিল্লাকে হারিয়ে ফাইনালে বরিশাল

news-image

স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর ম্যাচে কুমিল্লাকে হারিয়ে প্রথম দল হিসেবে সবার আগে ফাইনালে পৌঁছালো সাকিবের ফরচুন বরিশাল। এদিন ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১২ বলে প্রয়োজন ছিল ২২ রান। ক্রিজে ছিলেন ডু প্লেসি-সুনীল নারাইনের মতো ব্যাটসমঅ্যান। মেহেদি হাসান রানার প্রথম বলে সিঙ্গেল নেন প্লেসি, দ্বিতীয় বলটি ডট হলেও আম্পায়ার বাতিল করেন। তৃতীয় বলে নারাইনের সহজ ক্যাচ ফেলেন ব্রাভো। পরের বলেই মিড অনে ক্যাচ দিয়ে ফেরেন প্লেসি।

ম্যাচের নাটাই হাতে নিয়ে নেয় ফরচুন বরিশাল। রানা ১৯তম ওভারে ১ উইকেট নিয়ে মাত্র ৪ রান দেন। মুজিবের করা শেষ ওভারে ১৮ রান প্রয়োজন হলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিতে পেরেছে ৭ রান। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ১০ রানে জিতে ফাইনাল নিশ্চিত করল বরিশাল।

এর আগে আজ সোমবার টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৪৩ রান করে বরিশাল। রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৩৩ রানে থামে কুমিল্লা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান