শ্বশুর বাড়ী গিয়ে নববধূ জানলেন তার করোনা

news-image

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় সদ্য বিবাহিত এক নারী স্বামীর বাড়ি গিয়ে জানতে পেরেছেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি তার বাবার বাড়িতে আইসোলেশনে আছেন।

গতকাল রোববার এ ঘটনা ঘটেছে। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, গতকাল ওই নারীর বিয়ে হয়। বিয়ে বাড়িতে বরযাত্রীসহ প্রায় দুইশ লোক আমন্ত্রিত ছিল। সন্ধ্যায় বৌ নিয়ে দৌলতপুর উপজেলায় নিজের বাড়ি ফেরেন বর। রাত সাড়ে ৯টার পর সদ্য বিবাহিতার ফোনে কল করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। জানায় তিনি করোনা পজিটিভ। রাতে পুলিশ প্রশাসন থেকেও তাকে এ তথ্য জানানো হয়।

শুধু নববধূ নয়, তার মাও করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সোমবার এ তথ্য জানার পর ওই নারীকে ফোন করে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, প্রায় দুই সপ্তাহ আগে তার অসুস্থ এক আত্মীয়কে দেখতে যান তিনি ও তার মা। পরে জানা যায় ওই ব্যক্তি করোনা আক্রান্ত। গত সপ্তাহে তার হালকা জ্বর আসে। ওষুধ খেয়ে তিনি সেরে ওঠেন। এর মধ্যেই গতকাল তার বিয়ে হয়ে যায়।

তিনি আরও জানান, বর্তমানে বাবার বাড়িতে এসে আইসোলেশনে আছেন তিনি। তার মাও আলাদা ঘরে আইসোলেশনে আছেন। তাদের বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন।

মিরপুর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত বুধবার উপজেলা থেকে করোনা পরীক্ষার জন্য ৯ জনের নমুনা পাঠানো হয়। গতকাল রোববার রাত সাড়ে নয়টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে পরীক্ষা শেষে জানানো হয়, তিনজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজন হলেন মা ও মেয়ে। তাদের ফোন করে এ ব্যাপারে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন