শোয়েবের কাছে কত টাকা পান সাকলায়েন?

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক হেড কোচ সাকলায়েন মোস্তাক জানিয়েছেন, সাবেক পেসার শোয়েব আকতারের কাছে এখনো টাকা পান তিনি। পোশাক কেনার জন্য একসময় এই টাকা নিয়েছিলেন শোয়েব। খবর পাকিস্তানি গণমাধ্যম জিও টিভির।

সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে হাজির হয়ে শোয়েব আকতারের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেছেন সাকলায়েন। শোয়েবকে একসময় ‘শোয়াইবি’ এবং ‘শোয়েব আক্টর’ নিকনেম দেওয়া হয়েছিল বলে এ সময় জানান সাকলায়েন।

সাকলায়েন বলেন, ‘শৈশব থেকেই, এমনকি ক্রিকেট খেলার আগে থেকেই শোয়েব আমার বন্ধু ছিল। আমরা প্রায়ই একে অপরের বাসায় যেতাম এবং একসাথে ‘‘ডাল রুটি’’ খেতাম।

অনুষ্ঠানের এক পর্যায়ে হাসতে হাসতে সাকলায়েন জানান, একসময় শোয়েব তার কাছ থেকে ২৫০ রুপি ধার নিয়েছিলেন। কিন্তু সেই টাকা এখনো শোধ করেননি শোয়েব।

সাকলায়েন বলেন, ‘আমরা করাচিতে একসময় দুই রুমের একটি বাসায় ২৫ জন থাকতাম। আমি এবং শোয়েব একই রুমে ছিলাম। তখন আমরা নিয়মিত ভাতা পেতাম না। বাড়ি থেকে যাওয়ার সময় দেড়-দুই হাজার রুপি নিয়ে বের হতাম। একবার আমার কাছে মাত্র ২৫০ রুপি ছিল এবং শোয়েবের কাছে কিছুই ছিল না। একটি সিনেমা দেখার পর শোয়েবের নতুন একটি প্যান্ট এবং শার্ট কেনার ইচ্ছা জাগলো। পরে আমার সেই টাকা দিয়ে শাট-প্যান্ট কিনেছিল।’

আরও পড়ুন: বিশ্বকাপ জয় হবে ভারতকে চড় মারা: আফ্রিদি

সাকলায়েন আরও জানান, কেনাকাটা করা খুব পছন্দ ছিল শোয়েবের। দলের অন্যান্য খেলোয়াড়রাও সবসময় ভয়ে থাকত, তাদের কাছেও টাকা ধার চাইতে পারেন শোয়েব।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার