শোক সংবাদ

news-image

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীন কুমিল্লা জেলা সেক্রেটারী, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মো. আবদুল মতিনের স্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার রাণীখার গ্রামের পীরে কামেল হযরত মাওলানা আবু ইউসুফ সাহেবের জ্যৈষ্ঠ কণ্যা, কসবা উপজেলার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তাবসিরা আক্তার (৪৮) গত ২৯ ডিসেম্বর শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে দ্রুত কুমিল্লা টাওয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার ক্রমশ: অবনতি হলে গতকাল সকাল ৯টা ৫৫ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইন্নালিল্লাহি.. .. .. রাজিউন। গতকাল শনিবার বাদ মাগরিব মধুপুর জামে মসজিদ প্রাঙ্গণে নামাযে জানাযা শেষে নিজ গ্রামে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্বামী, বাবা-মা, ১ ছেলে, ৩ কণ্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আনসার ও ভিডিপি ফেণী জেলা কমান্ডার মোস্তাক আহমাদ সকলের নিকট দোয়া কামনা করেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীন, উপজেলা শিক্ষা অফিসার, শিক্ষক সমিতিসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার