শেষ হলো সংসদের ১৭তম অধিবেশন

news-image

নিজস্ব প্রতিবেদক : শেষ হলো একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন। বুধবার (৬ এপ্রিল) বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর মাধ্যমে সংসদে বৈঠকের সমাপ্তি টানেন। এ অধিবেশন শুরু হয় গত ২৮ মার্চ, যা আট কার্যদিবস চলার পর শেষ হলো।

সংসদে সমাপনী ভাষণ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

এবারের অধিবেশনে মোট নয়টি বিল পাস হয়। একাদশ সংসদের প্রথম বেসরকারি বিলও উত্থাপন হয় এ অধিবেশনে।

অধিবেশনে প্রধানমন্ত্রীর কাছে ৩৫টি প্রশ্ন করেন আইনপ্রণেতারা। এরমধ্যে ১৭টির জবাব দিয়েছেন তিনি। অন্য মন্ত্রীদের জন্য প্রশ্ন জমা পড়ে ৮৫৭টি। এর মধ্যে মন্ত্রীরা উত্তর দিয়েছেন ৫৬৩টির।

অধিবেশনের শেষ দিন ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হওয়ায় সরকার প্রধান ও সরকারকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব পাস হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান