শেষ ম্যাচেও সান্ত্বনার জয় পেল না উইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসি বিশ্বকাপের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৫ ও ১৯৭৯ সালের বিশ্বকাপজয়ী দলটি ১৯৮৩ সালে ভারতের বিপক্ষে হেরে রানার্সআপ হয়।

এরপর শিরোপা জয় তো দূরে থাক, ফাইনালেও যেতে পারেনি। ২০২০ সালের পর থেকে ধারাবাহিকতা হারাতে থাকে ক্যারিবীয়রা।

৪৮ বছরের বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম বিশ্বকাপে দেখা যাবে না উইন্ডিজকে। বাছাই পর্ব থেকেই বিদায় নেয় ক্যারিবীয়রা।

শুক্রবার বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচেও স্বান্ত্বনার জয় পায়নি উইন্ডিজ।

মহেশ থিকসানার বোলিং নৈপুণ্যের পর পাথুম নিশাঙ্কার সেঞ্চুরি। উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষে ম্যাচেও জয় ছিনিয়ে নিতে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

শুক্রবার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাট করে ২৪৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন কেসি ক্যার্টি। শ্রীলংকার হয়ে ৩৪ রানে ৪ উইকেট নেন মহেশ থিকসানা।

টার্গেট তাড়া করতে নেমে পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে ভর করে ৩৪ বল হাতে রেখে ৮ উইকেটের দাপুটে জয় পায় শ্রীলংকা। দলের জয়ে ১১৩ বলে ১৪টি বাউন্ডারির সাহায্যে ১০৪ রান করেন নিশাঙ্কা। এছাড়া ৯২ বলে ৭ চারে ৮৩ রান করেন আরেক ওপেনার দিমুথ করুনারত্নে। ৪৩ বলে ৩৪ রান করেন কুশাল মেন্ডিস।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান