শেষ মুহূর্তে ঘরমুখো মানুষের ভিড় বাস টার্মিনালে

news-image

অনলাইন ডেস্ক : ঈদ ঘিরে শেষ মুহূর্তে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে রাজধানীর বাস টার্মিনালে। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আজও অনেক মানুষ বাড়ি যাচ্ছেন। বাস টার্মিনালে কেউ ছুটছেন গাড়ির সন্ধানে, আবার কেউ অপেক্ষা করছেন কাউন্টারে।

আজ শুক্রবার সকালে সায়েদাবাদ ও যাত্রাবাড়ি বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে গত মঙ্গলবার বিকেল থেকে যাত্রীদের বাড়তি চাপ থাকলেও আজ শুক্রবার সকালে যাত্রীচাপ ছিল পূর্বের দিনের তুলোনায় কম। অনেকে দেরিতে ছুটি পান, কিংবা শেষ মুহূর্তে বাড়ি ফেরেন। মূলত তারাই আজ যাত্রা করছেন।

রাজধানীর সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও ধোলাইপাড়ে ঈদযাত্রীদের চাপ থাকলেও ভোগান্তি নেই। মোড়গুলোতে ট্রাফিক পুলিশের সরব উপস্থিতি রয়েছে।

যাত্রাবাড়ী থেকে খুলনাগামী যাত্রী মো. মাজেদুল ইসলাম বলেন, ‘আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আজ থেকে অফিসের ছুটি শুরু হয়েছে। তাই আজ পরিবারে সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি।’

পরিবার নিয়ে ঈদ করতে বরিশাল যাচ্ছেন মনিরুল। তিনি বলেন, ‘অনেক সময় ধরে অপেক্ষা করছি, কিন্তু গাড়ি আসছে না। যেগুলো আসে তারা ভাড়া বেশি চায়। তারপরও যেতে হবে। দেখি কি হয়।’

প্রতিবার ঈদুল ফিতরের ছুটিতে লাখ লাখ মানুষ রাজধানী ঢাকা ছাড়েন। অল্প সময়ে বিপুল সংখ্যক ঘরমুখো মানুষ নাড়ির টানে বাড়ি ফিরতে গিয়ে পথে পথে ভোগান্তির শিকার হন। বিশেষ করে মহাসড়কগুলোতে দীর্ঘ যানজটে নাকাল হতে দেখা গেছে। তবে এবার ঈদযাত্রায় তেমনটা দেখা যাচ্ছে না।

অন্যান্যবারের তুলনায় এ বছর ঈদযাত্রায় এখন পর্যন্ত বড় ধরনের কোনও ভোগান্তি লক্ষ্য করা যায়নি। এ জন্য মহাসড়ক প্রশস্ত করা, সড়কের অবস্থা ভালো থাকা, ঈদের ছুটি বৃদ্ধি, গাড়ির সংখ্যা বৃদ্ধি, স্কুল আগে ছুটি হওয়া এবং মোটরসাইকেলে বাড়ি ফেরাকে সুফল হিসেবে দেখছেন তারা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান