শেষ মুহূর্তের ‘গোলে’ সেরা মাদ্রিদ, দশের মধ্যেও নেই বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। লা লিগায় অনেক ম্যাচে শেষ মুহূর্তে চমক দেখিয়ে জয় ছিনিয়ে নেয় তারা। ম্যাচের শেষ ১৫ মিনিটে গোল করে চমক দেখানোতে সবার চেয়ে এগিয়ে রিয়াল মাদ্রিদ, দলটির চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার স্থান হয়নি সেরা দশেও।

জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের তথ্যানুযায়ী, চলতি মৌসুমে শেষ ১৫ মিনিটে গোল করাতে সবার চেয়ে এগিয়ে রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত ক্লাবটি সব ম্যাচ মিলিয়ে শেষ ১৫ মিনিটে ১৭টি গোল করেছে। মাদ্রিদের পরেই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তারকাবহুল ফরাসি ক্লাব পিএসজি।

মেসি-নেইমার-এমবাপ্পেদের নিয়ে গঠিত পিএসজিও ম্যাচের শেষ মুহূর্তে গোল করে জয় তুলে নিতে বেশ দক্ষ। চলতি মৌসুমে পিএসজি এখন অবধি সব ম্যাচ মিলিয়ে শেষ ১৫ মিনিটে গোল করেছে ১৬টি। তালিকার তৃতীয় স্থানে রয়েছে জার্মানির ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। ১৪ গোল নিয়ে পিএসজির পরের স্থানেই রয়েছে তারা।

শেষ ১৫ মিনিটে ১৩ গোল করে তালিকার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে ব্রেমেন, লাইপজিগ, নাপোলি ও উদিনেসে। ট্রান্সফার মার্কেটের সেই তালিকার সেরা দশে জায়গা হয়নি বার্সেলোনার। লা লিগায় ক্লাবটি বেশ ভালো ছন্দে থাকলেও চলতি মৌসুমে শেষ মুহূর্তে খুব বেশি গোলের দেখা পায়নি তারা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার