শেষ বিকেলে বাংলাদেশের স্বস্তি

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৬ উইকেট হারিয়ে ২৭৮ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত। শ্রেয়াস আইয়ার ৮২ রানে অপরাজিত আছেন। অন্যদিকে তাইজুল ইসলাম তিনটি, মেহেদি হাসান মিরাজ দুটি ও খালেদ আহমেদ একটি উইকেট নেন। তৃতীয় সেশনের শেষ বিকেলের দুই উইকেট বাংলাদেশের জন্য স্বস্তির।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল। কুয়াশাভেজা সকালে ভারতকে চাপে ফেলতে পারেনি বাংলাদেশ। দুই পেসার এবাদত হোসেন আর খালেদ আহমেদের করা প্রথম পাঁচ ওভার দেখেশুনে কাটিয়ে দেন লোকেশ রাহুল আর শুভমান গিল। অবশেষে জুটি ভাঙেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারকে প্যাডেল সুইপ করতে গিয়ে ইয়াসির আলীর হাতে ধরা পড়েন শুভমান গিল (২০)। দলীয় ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। ১৩তম ওভারের পর ১৯তম ওভারে আরও এক উইকেট হারায় ভারত। এবার খালেদের বলে ইনসাইডেজ হয়ে বোল্ড রাহুল (২২)। তার পরের ওভারে আরও এক উইকেট। এবার তাইজুলের ঘুর্ণিতে এলবিডব্লিউ ভারতীয় ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি (১)। ২৬ ওভারে ৩ উইকেটে ৮৫ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় ভারত।

লাঞ্চের পর মেহেদি হাসান মিরাজের বলে সাজঘরে ফেরেন রিশভ পান্ত। সেখান থেকে শ্রেয়াস আইয়ার ও চেতেশ্বর পূজারার ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। দলীয় ২৬১ রানে তাইজুল ইসলামের বলে ফিরে যান পূজারা। আউট হওয়ার আগে তিনি ৯০ রান করে। এর পর অক্ষর প্যাটেলকে প্যাভিলিয়নের পথ দেখান মেহেদি হাসান মিরাজ।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার