শেষ বল পর্যন্ত লড়বো : ইমরান খান

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সুপ্রিম কোর্ট আবার অনাস্থা ভোটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে। আদালতের সেই রায়ের ঘণ্টাখানেকের মধ্যেই মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাবো।’

গতকাল বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী ইমরান এক টুইটে লিখেছেন, ‘আমি মন্ত্রিসভার বৈঠক ডেকেছি। সেইসঙ্গে সংসদীয় দলেরও বৈঠক ডেকেছি। আজ (শুক্রবার) সন্ধ্যা জাতির উদ্দেশে ভাষণ দেবো। আমার বার্তা হলো, আমি সব সময়ই পাকিস্তানের হয়ে শেষ বল পর্যন্ত লড়াই করে যাবো।’

ডন, জিও নিউজসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত প্রেসিডেন্ট ড. আরিফ আলভির পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে বেআইনি এবং ইমরান খানকে প্রধানমন্ত্রী পদে এবং মন্ত্রিসভাকে পুনর্বহালের রায় দেন। আদেশে পাকিস্তানের মন্ত্রিসভাকে পুনর্বহাল এবং শনিবার (৯ এপ্রিল) পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

পাঁচ দিন শুনানির পর প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দিয়েছেন। রায়ে পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল বলেন, জাতীয় স্বার্থ এবং বাস্তব সম্ভাবনা দেখেই আদালত এগিয়ে এসেছেন। পার্লামেন্ট ভেঙে দিতে প্রেসিডেন্টকে পরামর্শ দেওয়ার অধিকার নেই প্রধানমন্ত্রীর। এই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

এর আগে গত রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধী জোটের পক্ষ থেকে পেশকৃত অনাস্থা প্রস্তাব নিয়ে জাতীয় পরিষদের ভোটাভুটির কথা থাকলেও ডেপুটি স্পিকার কাসিম খান সুরি তা খারিজ করে দেন। তিনি জানান, বিদেশি শক্তির প্ররোচনায় আনা এ অনাস্থা প্রস্তাব সংবিধানবিরোধী এবং তা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। তাই পাকিস্তানের সংবিধানের ৫নং ধারা মেনে এ নিয়ে কোনো ভোট করাতে তিনি পারবেন না।

এরপরই ইমরান খানের সুপারিশে জাতীয় পরিষদ ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এ সিদ্ধান্তের বিরোধিতা করে রোববার রাতেই পাকিস্তানের সুপ্রিমকোর্টে মামলা দায়ের করে বিরোধীরা। সোমবার থেকে মামলাটির শুনানি শুরু হয়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার