শেষ বলে ছক্কা মেরে দিল্লিকে হারাল ব্যাঙ্গালুরু

news-image

স্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্বের শীর্ষস্থান আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের। আগেরদিন পাঞ্জাব কিংসের কাছে চেন্নাইয়ের হারের পরই এটা নিশ্চিত হয়ে যায়। তবে আজ বিরাট কোহলিদের সামনে সুযোগ ছিল দ্বিতীয় স্থানে ওঠার। তাতে আইপিএল প্লে-অফে দুটি ম্যাচ খেলার সুযোগ পেতো তারা।

কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৭ উইকেটের জয় পেলেও লাভ হয়নি। রান রেটে পিছিয়ে থাকার কারণে তিন নম্বরেই থাকতে হলো বিরাট কোহলিদের। সমান ১৮ পয়েন্ট চেন্নাই সুপার কিংসের সাথে। কিন্তু রান রেটে অনেক পিছিয়ে ব্যাঙ্গালুরু।

দিল্লির ছুঁড়ে দেয়া ১৬৪ রানের চ্যালেঞ্জ মোকাবেলা করতে নেমে একেবারে শেষ বলে ছক্কা মেরে জয় নিশ্চিত করে ব্যাঙ্গালুরুর ব্যাটসম্যান স্রিকার ভারত। শেষ ওভারে রান প্রয়োজন ছিল ১৫। আভেশ খানের বলে ১৬ রান তুলে নেয় গ্লেন ম্যাক্সওয়েল এবং স্রিকার ভারত।

শেষ বলে প্রয়োজন ছিল ৫ রান। বাউন্ডারি হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। কিন্তু উইকেট সেট হওয়া স্রিকার ভারত কোনো ঝুঁকিই নিলেন না। বলকে সোজা পাঠিয়ে দিলেন বোলারের মাথার ওপর দিয়ে বাউন্ডারির ওপারে। ছক্কা। সে সঙ্গে ৭ উইকেটের জয় ব্যাঙ্গালুরুর।

১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালুরু শুরুতেই দেবদুত পাডিক্কাল এবং বিরাট কোহলির উইকেট হারিয়ে বিপদে পড়ে। পাডিক্কাল শূন্য, কোহলি করেন ৪ রান। এরপর এবি ডি ভিলিয়ার্স এবং স্রিকার ভারত মিলে জুটি গড়ে ৪৯ রান তোলেন। এরপর ২৬ বলে ২৬ রান করে ডি ভিলিয়ার্স আউট হয়ে গেলেও গ্লেন ম্যাক্সওয়েল আর স্রিকার ভারত মিলে ১১১ রানের জুটি গড়ে ব্যাঙ্গালুরুকে জয় এনে দেন।

৫২ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন স্রিকার ভারত। ৩টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার মারেন তিনি। ম্যাক্সওয়েল ৩৩ বলে খেলেন ৫১ রানের ইনিংস। তিনি অপরাজিত থাকেন ৮টি বাউন্ডারি মেরে।

এর আগে দুবাইতে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে দিল্লি ক্যাপিটালস। পৃথ্বি ’শ ৪৮, শিখর ধাওয়ান ৪৩ রান করেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান