‘শেখ হাসিনার কাছে বিচার চাই না, রক্তের বদলে রক্ত চাই’

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশাল বিভাগীয় গণসমাবেশে বক্তব্য দিয়েছেন ভোলায় পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম। তিনি বক্তব্য দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি আমার স্বামীকে হত্যার বিচার শেখ হাসিনার কাছে চাই না। আমি হত্যার বদলে হত্যা চাই। রক্তের বদলে রক্ত চাই।’

শনিবার (৫ নভেম্বর) দুপুরে নিহতের স্বজনদের বক্তব্যের অংশ হিসেবে তিনি আওয়ামী লীগ সরকারের প্রতি ক্ষোভ ঝাড়তে গিয়ে এ কথা বলেন।

খাদিজা বেগম বলেন, ‘আমি দুনিয়ায় অসহায় হয়ে পড়েছি। আমার সন্তানদের এতিম করে দেওয়া হয়েছে। আমার স্বামীর কোনো অন্যায় ছিল না। তিনি শেখ হাসিনার বিপরীত মতাদর্শকে ভালোবাসতেন, এটা কোনো অন্যায় হতে পারে না।’

গণসমাবেশে আরও বক্তব্য দেন বরিশালের নিখোঁজ ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফিরোজ খান কালু ও বরিশাল কলেজ ছাত্রদল নেতা মিরাজ খানের মা ফিরোজা বেগম। তিনি তার নিখোঁজ দুই সন্তানকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

এর আগে, বেলা ১১টার দিকে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয় বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।

এছাড়া দুপুর ২টার কিছু সময় আগে সমাবেশের মঞ্চে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার