শূণ্য চারিধার

news-image

প্রজাপতির ডানায় আর
বর্ণালী রং দেখি না,
ফুলের বনেও পাই না ঘ্রাণ;
সাতরঙা রংধনুও বিবর্ণ প্রায়
জ্যোছনাস্নাত রাতও ম্রিয়মান!

বৃষ্টির সুর আনন্দ নূপুর
অনুভুত হয় না বিরস মনে,
ভাটিয়ালি গানে পাখির তানে
ভাঙ্গা মন হয় না কভু চনমনে;
সবকিছুই ফাঁকা ফাঁকা লাগে
সেই পরদেশী বিনে!

শ্রান্ত সকাল বিবর্ণ বিকাল
স্তব্ধ দুপুর সন্ধা রাত!
নিত্য শুনি তাঁর পদধ্বনি
প্রতীক্ষার প্রহর মিছে নির্ঘাত!

স্বপ্নহীন সঙ্গীবিহীন
চিরশূণ্যে মহা বিলীন!
জনম জনমে শোধ হবে না
সেই শূণ্যকারীর ঋণ!

নীলাকাশে সে দূরে বহুদূরে
নাগালের সাধ্য কার?
নক্ষত্র কি কভু শুনে
বিরহিণীর মর্মভেদী চিৎকার!
তাঁর শূণ্য চারিধার!

চিরচেনা চপলা হারিণী
আজ পাষাণ নিস্প্রান!
বেদনা বিধুর তাঁর পৃথিবী
একাকীত্ব শূণ্যতা শুনশান!
অন্তরে অগ্নিকুণ্ড জ্বাজ্জল্যমান!

কাব্যগ্রন্থঃ আলো-ছায়া
এ কে সরকার শাওন

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান