শুধু বড়লোকদের নয় দেশ, সবার : ডা. জাফরুল্লাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : রিকশা চালকদের উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আপনাদের সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ূক, পয়সা লাগবে না। আমরা ব্যবস্থা করব। আপনাদের ব্যথা সরকার বোঝে না।’

তিনি আরও বলেন, ‘রিকশায় মোটর লাগাতে দেওয়া উচিত। এতে চালকের কষ্ট কম হয়। একই সঙ্গে টাকার ব্যবস্থা করে দিতে চাই, যেন আপনি বা আপনারা রিকশার মালিক হতে পারেন। দেশ শুধু বড়লোকদের নয়, সবার।’

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে রিকশাচালক, ভ্যানচালক, ফেরিওয়ালা ও ফুটপাতের ছোট দোকানিদের জন্য বিশেষ গণস্বাস্থ্য বীমা ও খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘চিকিৎসাতে আপনাদের অনেক টাকা খরচ হয়ে যায়। আমরা এমন একটা ব্যবস্থা করতে পারি, যাতে চিকিৎসককে দেখাতে আপনার এক পয়সাও খরচ হবে না। এখানে বিনা পয়সায় চিকিৎসা করাতে পারবেন। এ জন্য মাসে ২০০ টাকা চাঁদা দিতে হবে। শিশুর সুন্নতে খতনাও করানো হবে বিনা পয়সায়।’

তিনি বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে থাকতে চাই। তবে বিড়ি-সিগারেট পান খাওয়া ছেড়ে দিতে হবে। আমরা আরও একটি জিনিস চাই- আপনাদের সন্তানরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাক। এই দেশ শুধু বড়লোকের নয়। এই দেশ সবার। আমরা আমাদের অধিকার চাই।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সব রিকশাচালক যদি একসঙ্গে রাস্তায় নামেন, তাহলে সরকারই থাকবে না। সরকারের চাইতে রিকশাচালকরা বেশি শক্তিশালী। সেই রিকশাচালকরা খেতে পান না, চিকিৎসা পান না, ঘরবাড়ি নেই, থাকার জায়গা নেই। জাফরুল্লাহ চৌধুরী তাদের চিকিৎসার জন্য ব্যক্তিগতভাবে একটা ব্যবস্থা করছেন।’

রিকশা ও ভ্যানচালক, হকার ও ফুটপাতের ছোট দোকানদের বিশেষ গণস্বাস্থ্য বীমার জন্য কার্যক্রম সংগঠিত করেন ডেমরা মীর হাজিরবাগ এলাকা থেকে মোজাম্মেল মাস্টার, খিলগাঁও রামপুরা থেকে খুশির ঠিকানা সংগঠন ও মোহাম্মাদপুর থেকে অ্যাডভোকেট রুনা লায়লা।

গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ, গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, ডা. শওকত আরমান, ডা. বদরুল আলম, সহকারী অধ্যাপক নাসিমা ইয়াসমিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী