শুটিংয়ে ফিরছেন শাকিব, সিনেমার নাম ‘শের খান’

news-image

বিনোদন প্রতিবেদক : ব্যক্তিজীবন নিয়ে গেল ক’দিন ধরে বেশ আলোচনায় ছিলেন চিত্রনায়ক শাকিব খান। সেসব আলোচনা-সমালোচনা কাটাতে নতুন সিনেমার ঘোষণাও দেন কিছুদিন আগে। ব্যক্তিগত জীবনের বাইরে এবার শাকিব ফিরছেন শুটিংয়ে। তার নতুন সিনেমার নাম ‘শের খান’।

নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম ও কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মাণ হবে এটি। এরই মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমার নাম নিবন্ধন করেছেন কপ ক্রিয়েশনের কর্ণধার সানী সানোয়ার। বিষয়টি নিশ্চিত করেছেন সানী সানোয়ার।

জানা গেছে, চলতি মাসেই ‘শের খান’র টিজার প্রকাশ করা হবে। আর এর শুটিংও শুরু হবে খুবই দ্রুত।

এদিকে, রায়হান রাফির ‘প্রেমিক’ সিনেমার শুটিং শুরু হবে আগামী মাসের শেষ দিকে। আর শাকিব খান সবশেষ শুটিং করেছেন তপু খানের ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান