শুক্রবার ৩০ হলে আসছে ‘আগামীকাল’

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের ৩০টি সিনেমা হলে আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে অঞ্জন আইচ পরিচালিত চলচ্চিত্র ‘আগামীকাল’। এর কেন্দ্রীয় চরিত্রে আছেন চিত্রনায়ক মামনুন ইমন, জাকিয়া বারী মম ও সূচনা আজাদ।

এ ব্যাপারে ইমন বলেন, ‘দেশের সেরা ৩০টি হলে “আগামীকাল” মুক্তি পেতে যাচ্ছে। এটা বেশ ভালো লাগছে। সিনেপ্লেক্সসহ বড় সব হলেই আমাদের সিনেমা মুক্তি পাবে।’

সিনেমাটি নিয়ে এর পরিচালক অঞ্জন আইচ বলেন, ‘ছবির পরতে পরতে উৎকণ্ঠা, উত্তেজনা রয়েছে। এতে ইমন, মম, সূচনা ও শতাব্দীসহ সবাই দারুণ অভিনয় করেছেন। আমার বিশ্বাস দর্শক ছবিটি ৫ মিনিট দেখলে, শেষ না করে আর উঠতে পারবেন না।’

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, ফারুক আহমেদ, আশিস খন্দকার, সাবেরী আলম, তারেক স্বপন প্রমুখ। সিনেমার পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র ও ডিজিটাল পার্টনার টাইগার মিডিয়া।

এক নজরে দেখে নেওয়া যাক যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘আগামীকাল’-

স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শপিং মল, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার), ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা (ঢাকা), শ্যামলী (ঢাকা), আনন্দ (ঢাকা), চিত্রামহল (ঢাকা), বর্ষা (জয়দেবপুর), সংগীত (ঢাকা), চাঁদমহল (কাঁচপুর), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), নিউমেট্রো (নারায়ণগঞ্জ) রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মনিহার (যশোর), মধুবন (বগুড়া), শাপলা (রংপুর), মডার্ন (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), গীতা (খুলনা), পূরবী (ময়মনসিংহ), নন্দিতা (সিলেট), সুগন্ধা (চট্টগ্রাম), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), পূর্বাশা (শান্তাহার), রাজিয়া (নাগরপুর) ও অভিরুচী (বরিশাল)।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার