শুক্রবার ঢাকায় বিএনপির সমাবেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের মিথ্যা ও গায়েবি মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদ এবং ন্যায়বিচারের দাবিতে আগামী ১৫ সেপ্টেম্বর শুক্রবার রাজধানী ঢাকায় সমাবেশ করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সাইদুর রহমান মিন্টু বলেন, ‌‘বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক গায়েবি মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে। আমরা জাস্টিস চাই। এজন্য এই সমাবেশ আহ্বান করা হয়েছে।’

এই সমাবেশের বিষয়ে গতকাল রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে অবহিত করে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান