শীর্ষস্থান হারালেন সাকিব, উন্নতি মোস্তাফিজের

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান। তবে বোলিং র‌্যাংকিংয়ে সুখবর পেয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

সাকিবকে দুইয়ে নামিয়ে এক নম্বরে উঠে গেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি। অন্যদিকে বোলিং র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে দশ থেকে আট নম্বরে চলে এসেছেন ‘দ্য ফিজ’। বোলিং তালিকায় সাকিব আছেন নয়ে।

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন সাকিব, হারিয়েছেন মূল্যবান ১৬ রেটিং পয়েন্ট। ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে টাইগার তারকা নেমে গেছেন দুইয়ে।

শীর্ষে উঠে যাওয়া আফগান অলরাউন্ডার নবির সংগ্রহ সাকিবের চেয়ে দশ পয়েন্ট বেশি, ২৮৫। এই র‌্যাংকিংয়ে দশ নম্বরে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এদিকে টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে চোখে পড়ার মতো উন্নতি হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। নিউজিল্যন্ডের বিপক্ষে সিরিজসেরা হওয়া নাসুম ২৫ ধাপ এগিয়ে চলে এসেছেন ১৫ নম্বরে।

অন্যদিকে শেখ মেহেদি হাসানও বোলিংয়ে সেরা বিশে ঢুকে পড়েছেন। চার ধাপ এগিয়ে টাইগার অফস্পিনার এখন ২০তম অবস্থানে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান