শীত উপেক্ষা করে মেট্রোরেলে উপচেপড়া ভিড়

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় এবার শীত এসেছে স্বাভাবিক সময়ের অনেকটা পরে। গত দুই দিনে শীতের অনুভূতি অনেকটাই হাড়কাঁপানো। তবে আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় শীত উপেক্ষা করে মেট্রোরেলে ভ্রমণ করছেন রাজধানীর বাসিন্দারা। এতদিন যারা কাজ ও দূরত্বের কারণে প্রিয়জন নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করতে পারেননি, এমন অনেকেই আজ আগারগাঁও স্টেশনে ভিড় জমান। এদিন সকাল থেকেই যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আজ সকালে আগারগাঁও স্টেশনের বাইরে প্রবেশপথে যাত্রীদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়।

কবিরুল হাসান নামে স্টেশনের ভেতরে টিকেট কেটে অপেক্ষা করা এক যাত্রী বলেন, ‘আমাদের বাড়ি যশোর, ঢাকায় একটি কাজে এসেছিলাম। আমি দেশের বাইরে বেশ কয়েকবার মেট্রোরেলে উঠেছি। তাই পরিবার নিয়ে নিজ দেশের মেট্রোরেলে ভ্রমণ করতে এসেছি। এটা আমাদের জন্যে অনেক গর্বের।’

কমলাপুরের এজিবি কলোনি থেকে এসএসসি পরীক্ষার্থী মেয়ে আবিদাকে নিয়ে মেট্রোরেল ভ্রমণ করতে এসেছেন জাহানারা আক্তার। তিনি বলেন, ‘কমলাপুর থেকেও অনেক সুন্দর মেট্রোরেলের স্টেশন। এত সুন্দর এই স্থাপনা দেখে ভালো লাগছে, ট্রেনে উঠলে আরও ভালো লাগবে।’

শেওড়া পাড়াবাসী জাহান বলেন, ‘বাড়ির কাছেই মেট্রোরেল চালু হয়েছে কিন্তু সময়ের অভাবে উঠতে পারিনি। তাই আজ ছুটির দিনে এসেছি। মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হলে আরও অনেক ভালো হত।’

মেট্রোরেলের স্টেশনে নিরাপত্তার দায়িত্বে থাকা মারুফ নামের একজন বলেন, ‘আজ ছুটির দিন হওয়ার যাত্রীদের অনেক চাপ রয়েছে। সপ্তাহের অন্যদিনেও ভিড় থাকে। তবে শুক্র ও শনিবার ছুটির দিনে বেশি চাপ থাকে।’

মেট্রোরেলের টিকেট কাটার মেশিনে কি ধরনের সমস্যা হয় জানতে চাইলে স্টেশন সংশ্লিষ্ট একজন জানান, মেশিনে যাত্রীরা ছেড়া টাকা দেওয়ার কারণে কিছুটা সমস্যা হয়। তখন সেই মেশিন ঠিক করতে ১৫-২০ মিনিট লেগে যায়। পুরনো ও ছেড়া টাকা না দিলে কোনো সমস্যা হয় না। যাত্রীদের ছেড়া এবং পুরনো টাকা না দিতে অনুরোধ করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার