শীতে সবুজ টমেটো কেন খাবেন?

news-image

অনলাইন ডেস্ক : শীতের দাপট একটু কমলেও সবাই এখনো যথেষ্ট শীত উপভোগ করছে। শীত পড়তেই বাজার ছেয়ে গেছে হরেক রকমের শীতকালীন সবজিতে। শুধু শীতকাল বলে নয়, সব ঋতুতেই সুস্থ থাকতে শাকসবজির বিকল্প নেই। শীতের অন্যতম সবজির মধ্যে রয়েছে টমেটো। এখন সারা বছর এই টমেটো পাওয়া গেলেও শীতকালে লাল টমেটোর বদলে অনেকেই পছন্দ করেন সবুজ টমেটো। সবুজ টমেটো রান্নায় স্বাদ বাড়ানোর পাশাপাশি খেয়াল রাখে স্বাস্থ্যেরও।

১) ২৪০ গ্রাম কাঁচা টমেটোয় আছে ১৫ মাইক্রোগ্রাম ভিটামিন কে এবং ৪৫ মিলিগ্রাম ফসফেট। এই দুটি উপাদান বাতের ব্যথা এবং শীতকালে হাড়ের ক্ষয় রোধ করতে কার্যকরী ভূমিকা পালন করে।

২) ভিটাভিন সি ও ই সমৃদ্ধ কাঁচা টমেটো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। দাঁত এবং ত্বকের জন্যে বেশ উপকারী সবুজ টমেটো।

৩) কাঁচা টমেটোয় থাকা কিউমেরিক ও ক্লোরোজেনিক অ্যাসিড কার্সিনোজের প্রভাব থেকে শরীরকে রক্ষা করে। এ ছাড়াও ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কায় খানিক কমে।

৪) টমেটোতে থাকা লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিড্যান্ট হৃদ্‌যন্ত্রকে ভাল রাখে, ত্বক ভাল রাখে। এ ছাড়াও লাইকোপেন প্রস্টেট বা পেটের ক্যানসার রোধেও বিশেষ ভূমিকা পালন করে।

৫) কাঁচা টমেটোতে থাকা ভিটামিন বি ও পটাশিয়াম শরীরে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি রক্তচাপকেও স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান