শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, কুড়িগ্রামে দেখা নেই সূর্যের

news-image

চুয়াডাঙ্গা ও কুড়িগ্রাম প্রতিনিধি : তীব্র শীতে কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলার মানুষ। প্রতিদিনই কমছে তাপমাত্রা। গতকাল শুক্রবার এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসে আদ্রতা ছিল ৯২ শতাংশ। উত্তরের হিমেল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। এদিকে কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন।

জেলায় গত দু’দিন ধরে দেখা নেই সূর্যের। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কিছুক্ষণের জন্য সূর্যের দেখা মিললেও পরে তা আবার কুয়াশায় ঢাকা পড়ে। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে ছোট-বড় যানবাহন। কুড়িগ্রামের মোগলবাসা ও চিলমারী নৌবন্দরে ৩-৪ ঘণ্টা বিলম্বে চলাচল করছে নৌযান।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০-১২ ডিগ্রির মধ্য ওঠানামা করছে। প্রতিদিনই তাপমাত্রা কমছে। শুক্রবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসের কারণে জনজীবনে তীব্র শীত অনুভূত হচ্ছে।

শীতের কারণে সকালে প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। খেটে খাওয়া ও দিনমজুররা কাজের খোঁজে কাকডাকা ভোরে ঘর থেকে বের হতে বাধ্য হচ্ছেন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, শুক্রবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে। ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা কমছে। কয়েক দিনের মধ্যে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

এদিকে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শুক্রবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

রিকশাচালক লিটন মিয়া বলেন, ‘বাহে সকাল থাকি ঠান্ডাতে হাত-পাও শিষ্ঠা (ঠান্ডা) নাগছে। সকালে কাম করা খুব মুশকিল হয়ে গেছে।’

জেলা প্রশাসকের ত্রাণ ও পুনর্বাসন শাখা জানায়, শীতের কষ্ট লাঘবে জরুরি ভিত্তিতে জেলা প্রশাসন থেকে ৯ উপজেলা ও ৩ পৌরসভায় ৩১ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের ত্রাণভান্ডারে মজুত রয়েছে আরও ১৫ হাজার কম্বল।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার