শীতের অপেক্ষায় থাকতে হবে আরও ১০-১২ দিন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে শীতের বার্তা পেলেও প্রকৃতপক্ষে শীতের জন্য আরও ১০ থেকে ১২ দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গত দুইদিনের শীতের অনুভূতি ঘূর্ণিঝড় মিধিলির কারণেই হয়েছে বলে জানানো হয়েছে। ঘূর্ণিঝড় মিধিলির বিদায়ের পর আজ দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৮ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক ঢাকা পোস্টকে এ তথ্য জানান।

তিনি জানান, ডিসেম্বর থেকে শীত পড়া শুরু হবে। নভেম্বর মাস পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে। গত কয়েকদিন ঘূর্ণিঝড় মিধিলির কারণে আবহাওয়ায় শীত অনুভূত হয়েছে। তবে এরকম শীত আগামী মাস ছাড়া পাওয়া যাবে না। কারণ ঘূর্ণিঝড় মিধিলির পরবর্তী সময়ে অর্থাৎ আজকেই সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এক প্রশ্নে তিনি বলেন, আগামী ২১ নভেম্বর পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় থাকবে। তবে ২১ নভেম্বর থেকে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত তাপমাত্রা কিছু কমতে পারে। এরপর তাপমাত্রা আবারও কিছু পরিমাণ বেড়ে নভেম্বর মাস অতিক্রম করবে।

মূলত ডিসেম্বর মাস থেকে শীত পড়তে শুরু করবে বলে জানান তিনি।

আরেক প্রশ্নে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, দেশের সব বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান