শিশুদের যেসব ক্ষতি হয় অতিরিক্ত টিভি দেখলে

news-image

অনলাইন ডেস্ক : কর্মব্যস্ততার চাপে বেশির ভাগ বাবা-মায়েরই সন্তানকে তেমন সময় দিতে পারেন না। একান্নবর্তী পরিবারের সংখ্যাও এখন ‘হাতে গোনা’। ফলে শিশুকে সময় দেওয়ার মতো মানুষের অভাব। তাই শিশুর খেলাধুলার তেমন সুযোগ থাকে না। কারণ তাকে মাঠে বা পার্কে নিয়ে যাওয়ার কেউ নেই।

ফলে বদ্ধ ঘরে স্মার্টফোন, টিভি, কম্পিউটারের সঙ্গেই কাটে এখনকার বেশির ভাগ শিশুর শৈশব। তাই বর্তমানে স্মার্টফোন, টিভি আর কম্পিউটারের সঙ্গে সময় কাটাতেই বাচ্চারা বেশি অভ্যস্ত হয়ে পড়ে যা তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত বিপজ্জনক! অতিরিক্ত টিভি দেখলে শিশুদের কী কী ক্ষতি হয় তা জেনে নিন।

১. ওজন বৃদ্ধি পায়

দিনের বেশির ভাগ সময় একভাবে বসে টেলিভিশন থাকলে শিশুর ওজন বাড়তে পারে। এর ফলে, বিভিন্ন রোগ দেখা দেয়।

২. পড়াশোনায় ক্ষতি হয়

টিভি দেখার জন্য অনেক সময় ব্যয় করার ফলে অন্যান্য কাজে অংশগ্রহণের অভাব হয়। বাচ্চারা মাঝে মাঝে টিভির দেখার জন্য স্কুলের হোমওয়ার্ক করা এড়িয়ে যায়। ফলে, তাদের পড়াশোনার ক্ষতি হয়।

৩. বাস্তবতাকে প্রভাবিত করে

টিভিতে বাস্তবতাকে অতিরঞ্জিত করে সরবরাহ করা হয়। অতিরিক্ত টিভি দেখতে দেখতে একজন শিশু বাস্তবকে ভুলতে বসে। সে তার চারপাশের পরিবেশকে টিভির মতোই মনে করে। ফলে তার বাস্তবটা বুঝতে সমস্যা হয়।

৪. হার্ট ও চোখের সমস্যা দেখা দেয়

যেসব শিশু খুব বেশি টিভি দেখে তাদের চোখ ও হার্টের সমস্যা বাড়ে। অল্প দিনেই চোখে চশমা হয়ে যায়।

৫. নেতিবাচক আচরণ দেখা দেয়

গবেষণা অনুসারে, অত্যধিক টিভি দেখা মস্তিষ্কের কাঠামোর পরিবর্তন করতে পারে এবং নেতিবাচক আচরণ দেখা যায়। এর ফলে, শিশুর মনে পরিবর্তন আসে। উপরিউক্ত কারণগুলো থেকে বোঝাই যাচ্ছে যে, শিশুদের টিভি দেখা যেমন প্রয়োজনীয় তেমনই অতিরিক্ত টিভি দেখা অত্যন্ত খারাপ। তাই পরিবারের বড়দের সবসময় খেয়াল রাখতে হবে যে, বাচ্চারা যেন অতিরিক্ত টিভি না দেখে। পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যে, বাচ্চারা যখন টিভি দেখবে তখন যাতে তারা শিক্ষামূলক অনুষ্ঠান বা শিশু সংক্রান্ত কোনো অনুষ্ঠানই দেখে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার