শিশুদের করোনার টিকা দেওয়া শুরু ১১ আগস্ট

news-image

নিজস্ব প্রতিবেদক : পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাস প্রতিরোধে পরীক্ষামূলক টিকাদান কার্যক্রম আগামী ১১ আগস্ট থেকে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘শিশুদের জন্য আমরা ১৫ লাখ টিকা পেয়েছি। সব কিছু ঠিক থাকলে ১১ আগস্ট থেকে প্রথমে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হবে। পরে ২৬ আগস্ট থেকে পুরোদমে টিকাদান কার্যক্রম শুরু করা হবে।’ দেশে এই বয়সী শিশুদের সংখ্যা ৪ কোটি ৪০ লাখ।

আজ রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর নিপসম অডিটেরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিশুদের দেওয়ার জন্য ৪ কোটি ১০ লাখ টিকার নিশ্চয়তা পেয়েছে স্বাস্থ্য বিভাগ। শিশুদের দুই ডোজ করে টিকা দেওয়া হবে। এর জন্য টিকার প্রয়োজন হবে ৮ কোটি ৮০ লাখ ডোজ। কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় বাংলাদেশ এই টিকা পেয়েছে।

জাহিদ মালেক বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে এখনো প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। তবে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা পরে আর পাওয়া যাবে না। দ্বিতীয় ডোজের জন্য আমাদের কাছে যে পরিমাণ টিকা আছে, সেগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে। যারা এখনো টিকা নেননি, তারা দ্রুত টিকা নেন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারাদেশে সফলভাবে টিকা কার্যক্রম পরিচালনা করছি। ফলে আমরা করোনার সংক্রমণকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। কিন্তু এখনো অনেকে দ্বিতীয় ডোজ নেননি। তাদেরকে বলতে চাই, দ্বিতীয় ডোজ না নিলে কিন্তু বুস্টার ডোজও পাবেন না।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার