শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যা

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সুজন (২৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। শনিবার (১৫ মার্চ) বিকেলে বরিশাল নগরীর ধান গবেষণা সড়কে এ ঘটনা ঘটে। নিহত সুজন ওই এলাকার মনির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ধান গবেষণা সড়কের এক শিশুকে ধর্ষণচেষ্টা চালান সুজন। এ ঘটনায় শিশুটির পরিবার বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর স্থানীয়রা শনিবার দুপুরে সুজনকে ধরে গাছে বেঁধে মারধর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহত সুজন শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি। তাকে স্থানীয়রা মারধর করে পুলিশে দেন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি