শিল্পী সমিতি থেকে পদত্যাগ করলেন রোজিনা

news-image

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরি সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কালজয়ী নায়িকা রোজিনা। গতকাল বৃহস্পতিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ই-মেইলের মাধ্যমে সমিতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। খবরটি গণমাধ্যমকে রোজিনা নিজেই নিশ্চিত করেছেন।

রোজিনা বলেন, ‘আমি ব্যক্তিগত নানা কাজে ব্যস্ত হয়ে পড়ছি। তাই সমিতিতে সময় দেওয়া সম্ভব হবে না। তাই পদত্যাগপত্র জমা দিতে বৃহস্পতিবার সমিতিতে যাই। তবে কাউকে না পেয়ে পরে সমিতিতে মেইল করে পদত্যাগপত্র পাঠিয়েছি।’

সপ্তাহ দুয়েক আগে অনুষ্ঠিত শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এতে মিশা-জায়েদ প্যানেলের কার্যকরী সদস্য পদে প্রার্থী হন রোজিনা। ভোট শেষে জিতেও যান।

এবারের নির্বাচন নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা হয়েছে, হচ্ছে। নির্বাচনে সভাপতি পদে মিশাকে হারিয়ে জয় পেয়েছেন কিংবদন্তি ইলিয়াস কাঞ্চন। তবে বিপত্তি বেঁধেছে সাধারণ সম্পাদক পদ নিয়ে। এই পদে প্রাথমিকভাবে জায়েদ খান বিজয়ী হন। কিন্তু পরে নিপুণের অভিযোগের ভিত্তিতে তার প্রার্থীতা বাতিল হয় এবং নিপুণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান।

জটিলতা এখানেই শেষ হয়নি। দু’জনেই এখন আদালতের দ্বারস্থ হয়েছেন। তাই আদালত থেকেই নির্ধারিত হবে, কে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

মিশা-জায়েদ প্যানেল বিজয়ী না হওয়ায় পদত্যাগ করছেন কিনা, এ বিষয়ে জানতে চাইলে রোজিনা গণমাধ্যমকে বলেন, ‘আমি কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে পদত্যাগ করিনি। ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি। এবং বিষয়টি কাঞ্চন সাহেবকেও বুঝিয়ে বলেছি।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার