শিল্পার পাশে দাঁড়ালেন অভিনেত্রী রিচা চাড্ডা

news-image

বিনোদন ডেস্ক : পর্নোকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রার গ্রেপ্তারের পর বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ওপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। কটাক্ষ, লাঞ্ছনা ধেয়ে আসছে চার দিক থেকে। রাজের পাশাপাশি শিল্পাকে নিয়েও অনলাইন মাধ্যমে অশারীন মন্তব্য করছেন অনেকেই। অধিকাংশেরই ধারণা, স্বামীর এ ধরনের কর্মকাণ্ডে শিল্পাও জড়িত ছিলেন। যদিও পুলিশ এখন পর্যন্ত এই কাজে তার সংশ্লিষ্টতা খুঁজে পায়নি।

এদিকে, নিয়মিত পুলিশি জেরা, মানুষের কটুকথায় রীতিমতো বিধস্ত হয়ে পড়েছেন শিল্পা। এমন অবস্থায় তার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী রিচা চাড্ডা।

বিচারাধীন একটি মামলার ইস্যুতে শিল্পা শেঠিকে নিয়ে সমালোচনা সহ্য করতে পারছেন না বলিউডের গুণী নির্মাতা হানসাল মেহতা। সম্প্রতি শিল্পার সমর্থনে তিনি একটি টুইট করেছেন। তাতে লিখেছেন, ‘আপনি যদি শিল্পা শেঠির পাশে না দাঁড়াতে পারেন, তা হলে তাকে একা ছেড়ে দিন। আইনকে বিচার করতে দিন। শিল্পাকে সম্মান দিন এবং তার গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করুন। দুর্ভাগ্যবশত যাদের জীবন জনসমক্ষে থাকে, তাদের সাহায্য করার কেউ থাকে না। বিচারের আগেই তাদের দোষী তকমা দিয়ে দেয়া হয়।’

হনসলের এই টুইটে নিজের দেওয়ালে তুলে এনেছেন রিচা। ক্ষোভের সঙ্গে তিনি লিখেছেন, পুরুষদের দোষের জন্য মেয়েদের দোষারোপ করা আমরা জাতীয় খেলা বানিয়ে ফেলেছি।

রিচার করা সেই পোস্টে অনেকেই শিল্পার প্রতি সহানুভূতি জানিয়েছেন। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, শিল্পা দোষ না করলেও রাজের আয়ের উৎসটা কি জানতেন না?

গত ১৯ জুলাই পর্নোগ্রাফি মামলায় শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। এরপর থেকে আদালতের নির্দেশে তিনি কারাগারে রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান