শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগোল পিএসজি

news-image

অনলাইন ডেস্ক : মার্সেইকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে গেল মাওরিসিও পচেত্তিনোর দল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ঘরের মাঠে রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ২-১ গোলে জিতেছে মেসি-নেইমার-এমবাপ্পেরা। লিগ টেবিলের শীর্ষ দুই দলের লড়াইয়ে ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য দেখিয়েছে পিএসজি। গোলের দেখা পেয়েছেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পে।

আবারও তারা এগিয়ে গেছে ১৫ পয়েন্টে, বাকি আর ছয় রাউন্ড। গত দুই রাউন্ডে গোল উৎসব করে ক্লেহমোঁকে ৬-১ ও লরিয়েঁকে ৫-১ ব্যবধানে হারিয়েছিল প্যারিসের দলটি।

পচেত্তিনো বলেছেন, ‘আমরা এখনও সমর্থকদের তাদের সমর্থনের শক্তি আমাদের জন্য খরচ করার অপেক্ষায় আছি। তারা তাদের হতাশা প্রকাশ করেছে-যেমনটা আমি সবসময় বলেছি, অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা রয়েছে, আর আমাদের সেটাকে সম্মান করতে হবে। কিন্তু আমরা সবসময় সমর্থকদের সমর্থন পেতে পছন্দ করব। ক্লাবের ইতিহাসে দশম শিরোপা জয় ছোট কোনো ব্যাপার না। আমরা আমাদের এই উপলক্ষের অভিজ্ঞতা তাদের সঙ্গে ভাগ করে নিতে চাই।’

৩২ ম্যাচে ২৩ জয় ও ৫ ড্রয়ে পিএসজির পয়েন্ট এখন ৭৪। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। তিন নম্বরে রেনের পয়েন্ট ৫৬। নিজেদের পরের ম্যাচে আগামী বুধবার অঁজির বিপক্ষে খেলবে পিএসজি। ওই ম্যাচে জিতলেই দশম লিগ শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে তাদের। একই দিন নঁতের মুখোমুখি হবে মার্সেই।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান