শিম্পাঞ্জির সঙ্গে ছবি তুলে কটাক্ষের শিকার নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। ব্যক্তিগত জীবনের নানা কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময় আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি একটি শিম্পাঞ্জির সঙ্গে ছবি তুলে আরও একবার সংবাদের শিরোনাম হলেন এই নায়িকা।

সাদা রঙের টি-শার্টের সঙ্গে শর্টস, নুসরাতের কোলে বসে আছে একটি শিম্পাঞ্জি। শুধু বসেই নেই, অভিনেত্রীর গালে আলতো করে চুম্বন করতেও দেখা যায় তাকে। শিম্পাঞ্জির সঙ্গে খুনসুটির সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন নুসরাত। ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘চমৎকার রোববার। সে ভালোবাসা ও চুম্বন দিয়েছে।’

নুসরাতের এই ভিডিও নিয়েও শুনতে হয়েছে কটাক্ষ। একদল রীতিমতো নায়িকা ও শিম্পাঞ্জির ঠোঁট নিয়ে আজেবাজে মন্তব্যে মেতেছেন। তাদের কেউ লিখেছেন, ‘দু’জনের ঠোঁট একইরকম।’ মাহবুবা লেখেন, ‘সেম সেম লাগে দুইটারে।’ আরেকজন লেখেছেন, ‘বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই ভাইবোন! আমি কেন্দে দিয়েছি!’

সম্প্রতি ঠোটের সার্জারি করিয়েছেন নুসরাত। ঠোটের আকর্ষণীয়তা বাড়াতেই নায়িকার এমন উদ্যোগ। সেটাই চোখে পড়েছে নেটিজেনদের। শিম্পাঞ্জির সঙ্গে তুলনা করেও মন্তব্য করতে ছাড়ছেন না।

এদিকে এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পাননি নুসরাত। এরপরই স্বামী যশকে নিয়ে ছুটি কাটাতে উড়াল দিয়েছেন থাইল্যান্ডে। সেখানেই এই ভিডিও ধারণ করেছেন অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান