শিমুলিয়ায় ঘরমুখো মানুষের সীমাহীন দুর্ভোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম নৌপথ মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট। ঈদুল ফিতরকে কেন্দ্র করে আজ শুক্রবার ভোর থেকে এই ঘাটে যাত্রীদের প্রচণ্ড চাপ তৈরি হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, যাত্রী ও যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় ঘাট এলাকায় পা ফেলার জায়গা নেই। সকাল থেকে ফেরিতে শুধু মোটরসাইকেল পারাপার করা হচ্ছে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সেহরির পর থেকে বিকেল পর্যন্ত ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা থাকলেও সন্ধ্যার পর থেকে চাপ বেড়ে যায়। আজ সকালে পুরো ঘাট যাত্রী, যানবাহন ও মোটরসাইকেলের চাপে অনেকটাই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট সূত্র জানায়, ঘাটের অবস্থা খুব খারাপ। যাত্রী ও যানবাহনের প্রচণ্ড চাপ। ঘাটের পার্কিংয়ের মাঠ গাড়িতে সম্পূর্ণ ভরা, সংযোগ সড়কেও একই অবস্থা। সড়কে গাড়ির সারি। সব মিলিয়ে আট শতাধিক গাড়ি এ পথে পদ্মা পারাপারের অপেক্ষায় আছে। সেইসঙ্গে তিন থেকে চার হাজার মোটরসাইকেল আছে। সকাল থেকে শুধু মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। যানবাহন পারাপারের জন্য এ ঘাটে ছোট, বড় ও মাঝারি আকারের ১০টি ফেরি আছে।

সকাল ১০টার দিকে দেখা গেছে, যানবাহন থেকে অনেক যাত্রীরা নেমে পায়ে হেঁটে ঘাটের দিকে যাচ্ছেন। সড়কটির প্রায় এক কিলোমিটারজুড়ে যানবাহনের সারি। ঘাটে প্রবেশ করতেই চোখে পড়ে যাত্রী ও যানবাহনের বিশাল জটলা।

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার এক বাসিন্দা বেলা সোয়া ১১টার দিকে জানান, পরিবারের সবাইকে নিয়ে ঈদ করতে গ্রামে যাচ্ছেন তিনি। প্রায় ১২ ঘণ্টা ধরে পদ্মা পাড়ি দেওয়ার অপেক্ষায় আছেন। গরমে খুব ভোগান্তিতে পড়েছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার