শিমরাইলকান্দি ড্রেন নির্মান কাজ উদ্বোধন

B Baria Mapব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন, শহরের রাস্তা ও ড্রেন দূষণের অন্যতম কারন গৃহস্থলী বর্জ্য। গৃহিনী ও গৃহ কর্মীগন বাড়ির আশে পাশে গৃহস্থলী বর্জ্য ফেলে। অনেক বাড়ির জানালা ও ছাদ থেকেই রাস্তা ও ড্রেনের উপর ময়লা ফেলানো হয়। অধিকাংশ সময় এ সমস্ত ময়লা ফেলানো হয় সকালে পরিছন্ন কর্মীরা তাদের দৈনন্দিন কাজ শেষ করার পর।

এতে করে ঐ ময়লাটি পরদিন সকাল পর্যন্ত রয়ে যায়। যা শহরের পরিবশে ও ড্রেনেজ ব্যবস্থাকে বিনষ্ট করে। প্রত্যেক বাড়ির ময়লা যদি নির্ধারিত স্থানে জমা করে রাখা হয় এবং তা পরিছন্নতা কর্মী দিয়ে সরানো হয় তাহলে শহর পরিছন্ন থাকবে। তিনি প্রত্যেক বাড়ির গৃহিনী ও গৃহকর্মীদের সচেতন করার জন্য শহরবাসীকে আহবান জানান। মেয়র গতকাল সকালে পৌরএলাকা শিমরাইলকান্দি শেখ বাড়ি ড্রেন নির্মান কাজের উদ্বোধন কালে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতে বক্তব্য এ কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর শেখ মোঃ বাবর আলী, পৌরসভার সচিব মোঃ ইসহাক ভুঞা, শেখ মোঃ জুবায়ের হাসান। 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার