শিনজো আবের প্রতি শ্রদ্ধা জানালো বিএনপি

news-image

অনলাইন ডেস্ক : সন্ত্রাসী হামলায় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’র নিহত হওয়ার ঘটনায় দেশটির ঢাকাস্থ দূতাবাসে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

বুধবার বিকালে বাড়িধারা কূটনৈতিক এলাকায় জাপান দূতাবাসে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

জাপান দূতাবাসে শোক বইতে স্বাক্ষর করে আমির খসরু বলেন, ‘শিনজো আবে বাংলাদেশের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং জাপান বাংলাদেশ সম্পর্ক গড়ে উঠার পেছনে উন্নয়ন কর্মকাণ্ডের পেছনে তার অনেক অবদান আছে। বিশেষ করে বেগম খালেদা জিয়ার সাথে তিনি অনেক কাজ করেছেন। বিএনপির আমলে বাংলাদেশের অনেক বড় বড় উন্নয়নে জাপানের ভূমিকা ছিল এবং পদ্মা সেতুর ব্যাপারেও জাপানের ফাইনেন্সিং কিন্তু প্রস্তুত ছিল। পরবর্তীতে সেটা বাতিল হয়ে গিয়েছিল। তারেক রহমান সাহেবেরও সুযোগ হয়েছে আবের সাথে কথা বলার। বাংলাদেশ জাপান উন্নয়নে ওনার অনেক বড় ভূমিকা ছিল এবং আমরা আশা করি সেটা অব্যাহত থাকবে জাপানের সাথে।’

তিনি বলেন, আমরা কন্ডোলেন্স বইতে সই করলাম। আমাদের কন্ডোলেন্সের উপরে কিছু বক্তব্য লিখেছি। যেটা জাপান বাংলাদেশের উপরে এই সম্পর্ক যাতে অব্যাহত থাকে জাপান কিন্তু বাংলাদেশের বাইলেট্রিয়ারি সবচেয়ে বড় ডোনার। জাপানের ভূমিকা অনেক বড় এবং শিনজো আবের ভূমিকা সেখানে অনেক বেশি ছিল।

সাবেক মন্ত্রী আমির খসরু বলেন, ‘আবে একজন আন্তর্জাতিক নেতা হিসেবে খুবই যোগ্য ছিলেন। দীর্ঘদিন ধরে রাজনীতিতে ছিল, প্রধানমন্ত্রী ছিলেন। রাজনীতিতে এতো দীর্ঘদিন অনেকেই থাকতে পারে না। জাপানের মানুষের ভালোবাসা নিয়ে এবং তার কর্মকাণ্ডের জন্য অনেকদিন ধরে জাপানের নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশ জাপান সম্পর্কের ক্ষেত্রে তার যথেষ্ট ভূমিকা রয়েছে।’

খসরু উল্লেখ করেন, পদ্মা ব্রিজের বিষয়টা বেগম খালেদা জিয়া যখন জাপান যান পদ্মা ব্রিজের ফাইন্যান্সের ব্যাপারটা একমত হয়েছিলো এবং সেটা হয়েও যেতো। বিএনপি যদি অব্যাহতভাবে ক্ষমতায় থাকতো তাহলে ২০১৩ সালের ভিতরে পদ্মা ব্রিজ হয়ে যেত।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান