শিগগিরই যুদ্ধ বন্ধের আহ্বান এরদোয়ানের

news-image

অনলাইন ডেস্ক : চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ শুক্রবার পর্যন্ত টানা ২০৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও জোরালো হয়েছে। দেশ দুইটির মধ্যে সংঘাত বন্ধে বিশ্বের বহু নেতা ইতোমধ্যে অনেকবার আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে দুইপক্ষের সঙ্গে করেছেন নানা বৈঠক। তবে কোনো চেষ্টাই সফল হয়নি।

এই নিয়ে ফের আজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আঞ্চলিক সামিটে জানান, তিনি যত দ্রুত সম্ভব এই ইউক্রেন যুদ্ধের অবসান চান।

উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে এরদোয়ানে বলেছেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব কূটনীতির মাধ্যমে ইউক্রেনের সংঘাত সমাপ্তির চেষ্টা করছি।

এই সামিটে আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়াও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আরও এতে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ছাড়াও বিভিন্ন দেশের নেতারা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান