শিগগিরই পাবলিক বিশ্ববিদ্যালয় খুলবে: তালেবান

news-image

আন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিগগিরই খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে তালেবান। বৃহস্পতিবার তালেবান সরকারের উচ্চশিক্ষা বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী আবদুল বাকি হাক্কানি এ ঘোষণা দিয়েছেন। টোলো নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আবদুল বাকি হাক্কানি বলেন, বিশ্ববিদ্যালয়য় খোলার প্রস্তুতি ও পরিকল্পনা সম্পন্ন হচ্ছে। শিগগিরই ইসলামি আমিরাতের বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে। সেগুলো শিক্ষাদান অব্যাহত থাকবে।

কাবুল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন ছাত্র ওমিদ মাওল্লাভি জাদা বলেন, ‘আমরা বহু বার দেখেছি তারা বলে যে, তারা একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে। কিন্তু এক মাসেরও বেশি সময় হয়ে গেছে এবং পরিকল্পনাটি এখনও চূড়ান্ত হয়নি।’

উল্লেখ্য, গত ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। পালিয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গণি। ক্ষমতার পালাবদলের পর উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। তবে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো চালু রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয়েছে তালেবান সরকার।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান