শিখন ঘাটতি পোষাতে পরিকল্পনা করা হয়েছে: শিক্ষামন্ত্রী

news-image

চাঁদপুর প্রতিনিধি : করোনাকালীন শিখন ঘাটতি পোষাতে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে ফ্যামিলি ডে অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনাকালীন সময়ে আমাদের শিক্ষার্থীদের শিখন ঘাটতি কোথায় কি হয়েছে, সেই গবেষণার ফলাফল পেয়েছি। সে বিষয়ে বিশেষজ্ঞ দল ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে যারা জড়িত তাদের সবার সমন্বয়ে পরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যাদের এই শিখন ঘাটতি হয়েছে তাদের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে কীভাবে এই ঘাটতি পূরণ করব।

তিনি বলেন, ‘কোথায় আমরা রেমিডিয়াল ক্লাস করব, কোথায় আমরা এসাইনমেন্ট এর মাধ্যমে দেবো এ বিষয়ে সমস্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে এ সপ্তাহেই মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক রয়েছে। বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়ে বাস্তবায়ন শুরু হবে।’

দীপু মনি বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত দিনবদলের সনদ এবং চতুর্থ শিল্পবিপ্লব বাস্তবায়নে যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য। কারণ তাদের হাত ধরেই আগামী দিনের বাংলাদেশ বির্নিমাণে আরও গতিশীল হবে। জ্ঞানে-বিজ্ঞানে এবং প্রযুক্তিতে এই তরুণরাই বাংলাদেশের হাল ধরবে।’

এর আগে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, চাঁদপুর নৌপুলিশ সুপার মো. কামরুজ্জামান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, এনএসআই উপপরিচালক শেখ আরমা আহমেদ, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সোহেল মাহমুদ, আসিফ মহিউদ্দিন, পুলিশ নারী কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. আফসানা শর্মীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন সদস্যরা।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার