শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণমিছিল করবে ইসলামী আন্দোলন

news-image

নিজস্ব প্রতিবেদক : ইনস্টিটিউ অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি: আমাদের সময়

প্রাথমিক থেকে সর্বোচ্চ মাস্টার্স পর্যন্ত ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে ২০ দফা দাবি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শনিবার দলটির আমির, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এই দাবি ঘোষণা করেন। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউ অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত ‘কারিকুলাম জাতীয় শিক্ষাক্রম ২০২১’ ধর্মীয় শিক্ষার অবস্থান শীর্ষক আলোচনা সভায় এই ঘোষণা দেন তিনি।

এই দাবি আদায়ে তিন দফা কর্মসূচিও ঘোষণা দেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, ১০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় অভিমূখে গণমিছিল, সচেতনতায় শিক্ষাবিদ ও ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে মাসব্যাপী মতবিনিময় এবং গণ-সচেতনতামূলক লিফলেট বিতরণ করা।

২০ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো- আগামী প্রজন্মকে সু-নাগরিক হিসেবে গড়তে প্রাথমিক বিদ্যালয়ে কুরআন শিক্ষা বাধ্যতামূলক, আলিয়া মাদ্রাসায় ৫০০ নম্বরের আরবি শিক্ষা আগের মতো বহাল রাখা, শিক্ষানীতি ও শিক্ষা কারিকুলামে ইসলামী স্কলারদের অন্তর্ভুক্ত করা, ১০ম শ্রেণিতে পাবলিক পরীক্ষায় বাধ্যতামুলক রাখা, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ইসলাম শিক্ষায় আগের মতো বাধ্যতামূলক, বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েটসহ সব ধরনের ভর্তি পরীক্ষায় এবং বিসিএসসহ সবধরণের চাকুরির পরীক্ষায় বিষয় ও পরিস্থিতিভেদে ধর্মশিক্ষা বিষয়ে কমপক্ষে ১০ থেকে ২০ শতাংশ প্রশ্ন বা নম্বর বাধ্যতামূলক রাখতে হবে।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘কওমি মাদ্রাসার শিক্ষার রাষ্ট্রীয় স্বীকৃতি হয়েছে। এখন দেওবন্দ মাদ্রাসাসহ বিভিন্ন দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যাতে আমাদের ছেলেরা পড়তে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে।’

চরমোনাই পীর বলেন, ‘শিক্ষামন্ত্রী বরাবরই বলে আসছেন, ইসলামি শিক্ষা ছিল, আছে এবং থাকবে। কিন্তু সিলেবাসে রেখে পরীক্ষা না হলে সে শিক্ষার কোনো গুরুত্ব থাকে না। এভাবে ইসলামি শিক্ষাকে গুরুত্বহীন করে দেওয়া হয়েছে। চলতি বছর এসএসসি পাবলিক পরীক্ষায় ইসলামি শিক্ষা পরীক্ষা নেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। সেই ধারাহিকতায় ১ এপ্রিল জাতীয় মহাসমাবেশ থেকে করে দাবি জানিয়েছি। এরপর দেশের ৮টি বিভাগীয় শহরে সমাবেশ করে দাবি দাওয়া পেশ করেছি। কিন্তু সরকারের কর্ণকুহরে তা পৌঁছেনি। সরকারের সংশ্লিষ্ট মহলের কর্ণকুহরে পৌঁছানোর জন্য কঠোর কর্মসূচি পালন করে যাব।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নেতা ড. আ.ফ.ম খালিদ হোসাইন, সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার