শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে এখনো সিদ্ধান্ত হয়নি : মন্ত্রণালয়

news-image

করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নেবে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ মন্তব্য করলেও এ বিষয়ে এখানো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়েছে।রোববার (১৫ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়সহ ১৮টি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ বিষয়ে এক বৈঠক শেষে প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে কি-না প্রশ্নে তিনি বলেন, ‘এ সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের না, এ সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নেবে।’তবে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানিয়েছেন, করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে এখনো শিক্ষা মন্ত্রণালয় কোনো রকমের সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে কোনো সিদ্বান্ত নিলে সঙ্গে সঙ্গে সবাইকে জানানো হবে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি।

সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ডওয়াশের ব্যবস্থা করে এবং স্কুল ছুটি হওয়ার পর টেবিল-চেয়ার পরিষ্কার করায়।’জনসমাগম এড়িয়ে চলতে বলছেন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ভিড় হয়, সেই বিষয়ে আপনারা কী সিদ্ধান্ত নিয়েছেন জানতে চাইলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম বলেন, ‘নয় বছর পর্যন্ত শিশুদের আক্রান্তের হার প্রায় শূন্য। স্কুলে প্রতিদিন ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন লোক আসে না।’

অপরদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সচিবরা ছিলেন। তাদের আমরা শিক্ষা প্রতিষ্ঠানে হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করার জন্য বলেছি। আর স্কুল ছুটি হওয়ার পর ছাত্র-ছাত্রীরা যে টেবিল-চেয়ার ব্যবহার করে থাকেন, এগুলো মুছে সাফ-সুতরো করে রাখেন। জীবাণুমক্ত করে রাখেন।’

সভা-সমাবেশে এমনকি মসজিদে নামাজ পড়তে যেতে নিরুৎসাহিত করছেন, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখছেন, এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যাওয়া না যাওয়ার বিষয়ে আমরা বলছি না, আমরা সতর্কতা অবলম্বনের জন্য বলছি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখবে না খোলা রাখবে এটি শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়। আমাদের পরামর্শ যা দেওয়ার সেটা আমরা দিয়েছি। এটুকু আপনারা আস্থা রাখেন।’

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখতে চাই। সেজন্য কাজ করছি। আমরা কিছু কারো ওপর চাপিয়ে দিতে পারবো না।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার