শিক্ষার গুনগত মানোন্নয়নে বর্তমান সরকার ব্যাপক কাজ করেছে : এমপি রাঁঙ্গা

news-image

রংপুর ব্যুরো : জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মসিউর রহমান রাঁঙ্গা বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ও শিক্ষক বান্ধব সরকার। শিক্ষার গুনগত মানোন্নয়নে বর্তমান সরকার ব্যাপক কাজ করেছে, শিক্ষকদের জীবনযাত্রার মানোন্নয়নে বেতন ভাতা বাড়িয়েছে। শিক্ষকদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় ভাবেন। প্রাথমিক বিদ্যালয় আমাদের দেশে শিক্ষার গোড়া পত্তন। এই জন্য একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে সেই সময়ে বঙ্গবন্ধু অনেকগুলো বিদ্যালয়ে জাতীয় করণ করেছিলেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর টাউনহলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা ও মহানগর শাখার কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি প্রাথমিক শিক্ষক সমিতির বিভিন্ন দাবী সংসদে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরবেন বলে আশ্বাস প্রদান করবেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গাজিউল হক চৌধুরী।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা ও মহানগর সম্মেলন প্রস্তুুতি কমিটির আহবায়ক নুরুজ্জামান মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গংগাচড়া উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, বদরগঞ্জ পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল, বদরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, গংগাচড়া উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল। এছাড়াও বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা ও মহানগর সম্মেলন প্রস্তুুতি কমিটির সদস্য শফিকুল ইসলাম চাঁদ, একরামুল শাহ, হারুন অর রশীদ, আশরাফুজ্জামান রোমেল, মইনুল ইসলামসহ রংপুর জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ এবং মহিলা বিষয়ক সম্পাদকের নাম ঘোষণা করে ৬১ সদস্য বিশিষ্ট জেলা ও মহানগর কমিটি গঠনের অনুমতি দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী