শিক্ষার্থী চাইলে মার্কশিট দিতে হবে শিক্ষাবোর্ডকে

news-image

কোনো শিক্ষার্থী বোর্ড বরাবর আবেদন করলে তাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নম্বরফর্দ (মার্কশিট) দিতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। গত ২১ এপ্রিল এ সংক্রান্ত দেওয়া হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে সম্প্রতি।
জানা যায়, ২০০১ সালের ১২ মার্চ শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে পাবলিক পরীক্ষার ফলাফল লেটার গ্রেডিং পদ্ধতিতে প্রকাশের সিদ্ধান্ত নেয়। এর পর ২০০১ সালের অনুষ্ঠেয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ও ২০০৩ সালে অনুষ্ঠেয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা থেকে ফলাফল লেটার গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত হচ্ছে।
এদিকে ২০১০ সালে সরকারি কবি নজরুল কলেজের এইচএসসি (বিজ্ঞান) পরীক্ষার্থী নাফিস সালমান খান ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করেন। কিন্তু শিক্ষাবোর্ড এতে কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি মার্কশিট চেয়ে বারবার আবেদন করার পরও তাকে তা দেওয়া হয়নি। এরপর ২০০১ সালের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১১ সালে হাইকোর্টে রিট করেন তিনি।
এ নিয়ে প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেন হাইকোর্ট। পরে ওই রুল নিষ্পত্তি করে গত ২১ এপ্রিল রায় দেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। রায়ে নাফিস সালমানকে ৩০ দিনের মধ্যে নম্বরফর্দ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও যে কেউ আবেদন করলে তাকেও নম্বরফর্দ দিতে নির্দেশ দেন আদালত।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এম কামরুল হক ও এ কে এম সালাহউদ্দিন খান।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার