শিক্ষার্থীদের ২৫ মোবাইল পানিতে ডুবিয়ে ইট দিয়ে ভাঙলেন শিক্ষা কর্মকর্তা

news-image

পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অবৈধভাবে মোবাইল ফোন সঙ্গে রাখায় সেগুলো উদ্ধার করে পানিতে ডুবিয়ে পরে ভেঙে ফেলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলার সময়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রায় ২৫টি মোবাইল ভেঙে ফেলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফুল্লাহ।

জানা যায়, গতকাল সোমবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলার সময়ে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মো. আরিফুল্লাহ। এ সময় দেহ তল্লাশি করে দুই কক্ষ পরিদর্শকসহ ২৫ জন পরীক্ষার্থীর কাছে মোবাইল পান তিনি। পরে সেগুলো জব্দ করে অফিস কক্ষে নিয়ে আসেন। এরপর মোবাইলগুলো পানিতে ডুবিয়ে রাখেন এবং পরে মেঝেতে ফেলে ইট দিয়ে সেসব ভেঙে ফেলেন ওই শিক্ষা কর্মকর্তা।

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মফিজুল হক জানান, মাধ্যমিক শিক্ষা অফিসার পরিদর্শনকালে উপজেলার উজ্জলকোঠা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাপসহ একজন কক্ষ পরিদর্শক এবং ২০ থেকে ২৫ জন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পান। এর মধ্যে বেশ কিছু দামি ফোন ছিল। নিয়ম অনুযায়ী, পরীক্ষার্থী ও পরিদর্শক বহিষ্কার হওয়ার কথা। কিন্তু তিনি তা না করে ফোনগুলো ভেঙে ফেলেছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ বলেন, প্রথমে পরীক্ষার্থীদের কাছে ফোন থাকলে তা জমা দিতে বলা হয়েছিল। কিন্তু কেউ দেয়নি। পরে তল্লাশি করে একেকজনের কাছে একাধিক মোবাইল পাওয়া যায়। এতে মাথা গরম হয়ে যায়।

ক্ষতির কথা চিন্তা করে পরীক্ষার্থীদের বহিষ্কার করেননি উল্লেখ করে এই শিক্ষা কর্মকর্তা আরও বলেন, তাদের খাতা কিছুক্ষণ আটক করে রাখা হয়েছিল। তবে কক্ষ পরিদর্শকদের শোকজ করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজির বলেন, বিষয়টি জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান